Dhaka ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের গণরায় বাস্তবায়নসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশ

বরিশাল প্রতিনিধি:
  • আপডেট টাইম : ০৪:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ৫৯ ০০০.০০.বার দেখেছেন

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ সমাবেশের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য, বরিশাল বিভাগ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডা. শফিকুর রহমান এমপি, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু, জনগণের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, নাগরিক দুর্ভোগ লাঘব, দক্ষিণাঞ্চলের যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন এবং আঞ্চলিক বৈষম্য দূরীকরণের দাবিতে এ বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখছেন এবং বিভিন্ন দাবি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছেন।

সমাবেশ ঘিরে বরিশাল নগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে আগত মানুষের অংশগ্রহণে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media