Dhaka ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে মাদক মামলায় ২ জনের ১ মাসের জেল

মোঃ ফরিদ আহমেদ ভ্রাম্যমাণ প্রতিনিধি
  • আপডেট টাইম : ০৬:১৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ৩৭ ০০০.০০.বার দেখেছেন

গাজীপুরের কালিয়াকৈরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ জুলাই) ২০২৬ তারিখে কালিয়াকৈরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মৃত শুনীল পালের ছেলে রঞ্জিত পাল জয় এবং গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার ভাড়াটিয়া আনছার আলীর ছেলে মোঃ সুলতান মিয়া।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media