Dhaka ০২:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোর গঞ্জ ভৈরবে মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মোঃ জামাল উদ্দিন নিজস্ব প্রতিনিধি কিশোর গঞ্জ
  • আপডেট টাইম : ০৯:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২৩৯ ০০০.০০.বার দেখেছেন

ভৈরবের মেঘনা নদী থেকে অজ্ঞাত  এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ মঙ্গলবার বিকালে পৌর শহরের পলতাকান্দা এলাকায় মেঘনায় নদীর পাড়ে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, মরদেহটি বেশ কিছুদিন  নদীতে থাকায় সারা শরীর পঁচে  
বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে মরদেহটি বস্তাবন্দি করে নদীতে ফেলেছে। বর্তমানে নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করছে।এ বিষয়ে ভৈরব নৌ- থানার অফিসার ইনচার্জ  কে এম মনিরুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে যুবককে হত্যা করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দিয়েছে। কয়েকদিন যাবত মরদেহটি পানিতে ভাসতে থাকায় শরীরে পচন ধরে মাংস ফুলে যাওয়ায় আঘাতের চিহ্ন বুঝা যাচ্ছেনা। সিআইডি ও পিবিআইকে জানানো হয়েছে । তারা এসে পরিচয় সনাক্ত করবে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media