Dhaka ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই মামলায় নিরপরাধ পরিবারকে আসামি করার অভিযোগ, বংশাল থানার এসআই আশরাফের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : ০৯:৫৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ৪২২ ০০০.০০.বার দেখেছেন

রাজধানীর বংশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও এসআই আশরাফের বিরুদ্ধে জুলাই-সংশ্লিষ্ট একটি মামলায় নিরপরাধ ও অসহায় মানুষকে জড়ানো, হয়রানি এবং অর্থ দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং তদন্তভার এসআই আশরাফের কাছে যাওয়ার পর তারা আরও হয়রানির শিকার হন।

ভুক্তভোগীদের অভিযোগ, মামলায় তাদের সম্পৃক্ততার কোনো ভিত্তি না থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তাদের আসামি করা হয়েছে। এতে পুরো পরিবার চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মধ্যে পড়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল মালেক গং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, তারা দীর্ঘদিন ধরে মিথ্যা মামলার শিকার এবং ন্যায়বিচারের স্বার্থে মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে তাদের অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়েছে। স্মারকলিপির সঙ্গে মামলার কপিও সংযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, সংশ্লিষ্ট এসআই আশরাফের বিরুদ্ধে এর আগেও অসংখ্য অভিযোগ রয়েছে। তারা এসব অভিযোগেরও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বংশাল থানার এসআই আশরাফের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।

ভুক্তভোগী পরিবার দ্রুত একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media