Dhaka ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর নিয়ামতপুর রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার

মোঃ আল মাহমুদ, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : ০৪:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / ২২৪ ০০০.০০.বার দেখেছেন

নওগাঁর নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউপি বটতলী-রামনগর আঞ্চলিক সড়কের আয়শাতলা নামক স্থান থেকে আখতারুজ্জামান (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহত আখতারুজ্জামান উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রামকুড়া গ্রামের মৃত আব্বাস মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কে বা কাহারা রাতের আঁধারে মরদেহটি রেখে পালিয়ে যায়। স্থানীয় ও পরিবারের সদস্যদের ধারণা তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। বৃহস্পতিবার সকালে আয়শাতলা এলাকায় মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে মরদেহটি উদ্ধার করে, ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media