ভৈরবে কালনী ট্রেনের ছাদ থেকে গাঁজা উদ্ধার
- আপডেট টাইম : ১০:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ২৭৩ ০০০.০০.বার দেখেছেন

কালনী ট্রেনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছে পুলিশ ।
সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে করে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব রেলওয়ে থানা পুলিশ ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনটি পৌছরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আগত ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের এসি বগির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তায় স্কসটেপ দ্বারা মোড়ানো দুই কেজি ০৪ টি প্যাকেট = ০৮ কেজি এবং এক কেজি করে ০৩ টি প্যাকেটে ৩ কেজি গাজাঁসহ মোট ১১ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ২,২০,০০০/= টাকা) উদ্ধার করা হয়। এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাঈদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং গাঁজার প্রকৃত মালিক কে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




















