Dhaka ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : ০৪:৪৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / ৫৯ ০০০.০০.বার দেখেছেন

ঢাকা, ৩১ জুলাই: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলায় আহত আলিফকে দেখতে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৩১ জুলাই) তিনি হাসপাতালে চিকিৎসাধীন আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় চিকিৎসকদের সঙ্গেও তিনি আলিফের চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।

এর আগে হবিগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনায় আলিফ গুরুতর আহত হন। এনসিপির অভিযোগ, ওই হামলায় তার চোখে গুরুতর আঘাত লাগে এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, অভিযুক্ত পক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে।

হাসপাতাল পরিদর্শন শেষে ডা. শফিকুর রহমান রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং আহতদের যথাযথ চিকিৎসা ও ঘটনার সুষ্ঠু তদন্তের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশের রাজনৈতিক কর্মসূচিগুলো শান্তিপূর্ণ পরিবেশে পরিচালনার আহ্বান জানান।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media