Dhaka ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের নিরাপত্তা কাঠামোয় বড় পরিবর্তন, শীর্ষ পদে রেজায়ি

আন্তর্জাতিক রিপোর্ট
  • আপডেট টাইম : ১১:৩৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ৬৬ ০০০ বার

ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব হিসেবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহসেন রেজায়িকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানায়।

প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ ও তথ্যবিষয়ক উপপ্রধান সৈয়দ মেহদি তাবাতাবায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, এসএনএসসির সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদরের পদত্যাগ ও নতুন দায়িত্ব গ্রহণের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ডিক্রির মাধ্যমে মোহসেন রেজায়িকে নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর কিছুক্ষণ আগেই ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি রেজায়িকে এসএনএসসিতে তার প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন। ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধে রেজায়ির ভূমিকা ও অভিজ্ঞতার কথা উল্লেখ করে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

মোহসেন রেজায়ি এর আগে দীর্ঘদিন আইআরজিসির নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি ইরানের এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য। এই পরিষদ দেশটির পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ হলে তা মীমাংসায় ভূমিকা রাখে। একই সঙ্গে গার্ডিয়ান কাউন্সিল আইন পর্যালোচনা এবং সরকারি পদে প্রার্থী যাচাইয়ের দায়িত্ব পালন করে।

১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময়ও রেজায়ি গুরুত্বপূর্ণ সামরিক নেতৃত্বে ছিলেন।

এদিকে নেতৃত্বে এই পরিবর্তনের অংশ হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে নিজের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন মোজতবা খামেনি।

সূত্র: আনাদোলু

জাতীয় নিউজ

ইরানের নিরাপত্তা কাঠামোয় বড় পরিবর্তন, শীর্ষ পদে রেজায়ি

আপডেট টাইম : ১১:৩৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬