জামালপুরে আয়কর বিষয়ক মতবিনিময় সভা
- আপডেট টাইম : ০৭:৪৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ৫১ ০০০ বার

জামালপুরে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের সাথে”উৎসে কর কর্তন, পিএসআর যাচাই ও আয়কর বিষয়ক মতবিনিময় সভা”অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে ময়মনসিংহ কর অঞ্চল পরিদর্শী-২ এ অনুষ্ঠানে আয়োজন করেন।
অনুষ্ঠানে ময়মনসিংহ কর অঞ্চল-২ এর যুগ্ম কর কমিশনার মোনালিছা শাওরিন সুসমিতার সভাপতিত্বে রেঞ্জ-৪ এর যুগ্ম কর কমিশনার এস এম গলিব ফারুক বলেন,
পিএসআর যাচাইয়ের মূল উদ্দেশ্য কোনো প্রতিষ্ঠানকে হয়রানি করা নয়, বরং করদাতাদের সঠিক কর ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা এবং আয়কর আইন যথাযথভাবে পরিপালনে সহযোগিতা করা। প্রতিটি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে তাদের প্রকৃত আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, নিয়মিত রিটার্ন দাখিল এবং প্রযোজ্য ক্ষেত্রে কর পরিশোধ করার আহবান জানান বক্তারা। এ সময় উপস্থিত জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা অতিথিদের কাছ থেকে বিভিন্ন প্রশের উত্তর ও পরামর্শ গ্রহণ করেন।
উক্ত সভায় আরোও বক্তব্য রাখেন,
জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুল রহমান সোহান, জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান বাপ্পিসহ অন্যান্যরা।
নজরুল
১০.০৮.২৬



















