Dhaka ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে মৃত্যুদন্ড ২

মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর:
  • আপডেট টাইম : ০৫:১২:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ৮৩ ০০০ বার

গৃহবধূকে ধর্ষণের দায়ে ০২জনের মৃত্যু দন্ডাদেশ ও ১ লক্ষ টাকা অর্থ দন্ডাদেশ দিয়েছে আদালত। ঘটনাটি ঘটেছে জামালপুর জেলাধীন দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, নিমাইমারী গ্রামের মোবারক আলী খাঁ এর ছেলে আশকর আলী (৪০) ও আসমত আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।

মামলার এজাহারে জানা যায়, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের এক গৃহবধূকে তার নিজ ঘরে প্রবেশ করে আশকর আলী ও জাহিদুল ইসলাম ধর্ষণ করে।  ভুক্তভোগী ওই গৃহবধূর ছেলে বাদী হয়ে জামালপুর বিজ্ঞ আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘদিন পর মামলার ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ আসামীদ্বয়কে মৃত্যুদন্ড ও এক লক্ষ টাকা করে অর্থ দন্ডাদেশ দেন বিজ্ঞ আদালত।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো: ফজলুল হক ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল আওয়াল।
নজরুল
১০.০৮.২৬

জাতীয় নিউজ

জামালপুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে মৃত্যুদন্ড ২

আপডেট টাইম : ০৫:১২:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬