জামালপুরে পৃথক মামলায় ৩ জনকে যাবজ্জীবন ও ২জনকে কারাদণ্ড
- আপডেট টাইম : ০৯:০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ২৫১ ০০০.০০.বার দেখেছেন

জামালপুরে পৃথক মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ০৩ জনকে যাবজ্জীবন ও ০২ জনকে কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলো- জামালপুর সদর উপজেলার ফতেপুর গ্রামের আলমের ছেলে ছানোয়ার হোসেন নাজমুল (৪২),
বকশীগঞ্জ উপজেলার বিনন্দেরচর গ্রামের বিল্লাহ হোসেনের ছেলে মোখলেছ (২০) ও একই এলাকার নূর ইসলামের ছেলে মমিন মিয়া (২৯)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, ২০১২ সালের ২২ মার্চ রাতে জামালপুর পৌর শহরের পশ্চিম নয়াপাড়া এলাকা থেকে ছানোয়ার হোসেন নাজমুল ও তার সহযোগী বুলবুলসহ কয়েকজন এক কলেজ ছাত্রীকে অপহরণ করে। পরে ওই কলেজ ছাত্রীকে ছানোয়ার হোসেন নাজমুল তার নিজ বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার তিন দিন পর নির্যাতনের শিকার কলেজ ছাত্রী জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। এই অপহরণ ও ধর্ষণের অভিযোগে আদালত আজ ছানোয়ার হোসেন নাজমুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।
এছাড়া, ২০২৪ সালের ২৪ জুন গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার বিনন্দেরচর এলাকার নবম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে মিন্টু, মোখলেছ ও মমিন মিয়াসহ তাদের সহযোগীরা অপহরণ করে। এই ঘটনায় ওই বছরের ২ জুলাই বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন অপহরণের শিকার ছাত্রীর বাবা। এই মামলায় মোখলেছ ও মমিন মিয়া নামে দুই আসামীকে পৃথক দুটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করেছে আদালত। একই ঘটনায় নাবালক আসামী মিন্টু মিয়াকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়।
অপরদিকে, ২০২২ সালের ১৬ আগস্ট জামালপুর সদর উপজেলার ভাটি গজারিয়া এলাকার ইমামুল হকের ছেলে সাজমুল (২২) একই এলাকায় দাদা বাড়িতে বেড়াতে আসা এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে মোবাইল দেখানোর কথা বলে ধর্ষণ করে। ঘটনার পরের দিন শিশুটির বাবা বাদী হয়ে জামালপুর থানায় ধর্ষণ মামলা করেন। মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামী সাজমুলকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষ আরও জানায়, পাঁচটি মামলায় মোট আসামী ছিল পাঁচজন। এদের মধ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছানোয়ার হোসেন পলাতক রয়েছেন। বাকী আসামীরা উপস্থিত ছিলেন।
নজরুল
01768-823049
২৪.০৮.২৬



















