Dhaka ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোর গঞ্জ জেলার ভৈরবে এক নারী ইয়াবা টেবলেট সহ গ্ৰেফতার।

মোঃ জামাল উদ্দিন নিজস্ব প্রতিনিধি ভৈরব কিশোরগঞ্জ
  • আপডেট টাইম : ১০:২১:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ১০৯ ০০০.০০.বার দেখেছেন

কিশোরগঞ্জের ভৈরবে এক হাজার পিস ইয়াবাসহ পারভিন আক্তার (৩৪) নামে মাদক কারবারী নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা।

বুধবার (১৯ আগস্ট) দুপুর বারোটার সময় ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঢাকা জেলার উত্তর খান থানাধীন চামুরখান এলাকার মনির হোসেনের স্ত্রী। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর এ বিষয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন এলাকায় মাদক বিরুধী অভিযান পরিচালনা করে পারভিন আক্তার নামে মাদক কারবারী নারীকে গ্রেফতার করা হয়েছে। পরে নারী পুলিশ দ্বারা পারভিনের দেহ তল্লাশি করে তার বুকের মাঝে কৌশলে রক্ষিত পাঁচটি প্যাকেটে মোট এক হাজার পিস ইয়াবা উদ্ধারসহ জব্দ করে গ্রেফতারকৃ নারীর বিরুদ্ধে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media