জামালপুরে এক গৃহবধূর মুখে গামছা পেঁচিয়ে গণধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
- আপডেট টাইম : ০৯:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৯০ ০০০.০০.বার দেখেছেন

৩ জনে মিলে এক গৃহবধূকে দলবদ্ধ হয়ে ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
*গৃহবধূর মুখে গামছা পেঁচিয়ে বাড়ির পাশে একটি ঝোপে নিয়ে ধর্ষণ
ঘটনাটি ঘটেছে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের ভাটিপাড়া এলাকায়।
জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধ হয়ে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শংকর এলাকার রুহুল আমিনের ছেলে ছাত্তার আলী (৪২), শামছুল হকের ছেলে আব্দুল মালেক (৪৪), নায়েব আলীর ছেলে আনোয়ার হোসেন (৩২)। এদের মধ্যে ছাত্তার আলী রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলছন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ছিলেন ফজলুল হক।
আসামী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জামিল হাসান তাপস।
মামলার এজাহারে জানা যায়, গত ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের ভাটিপাড়া এলাকায় এক গৃহবধুর বাড়িতে গিয়ে সাবেক ইউপি সদস্য ছাত্তার আলী, তার সহযোগী আব্দুল মালেক এবং আনোয়ার হোসেন মদ্যপ অবস্থায় চিৎকার-চেচামেচি শুরু করে। এ সময় চিৎকার শুনে ওই গৃহবধূ ঘর থেকে বের হলে তারা গৃহবধূর মুখে গামছা পেচিয়ে বাড়ির পাশে একটি ঝোপে নিয়ে যায়। পরে তারা তিনজন মিলে ওই গৃহবধূকে গণধর্ষণ করে। ওই গৃহবধূর স্বামী ঢাকায় চাকরি করতেন। এই ঘটনার তিন দিন পর নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে জামালপুর সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। বিচার প্রক্রিয়ায় ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতে আজ আদালত এই রায় দেন। রায়ে প্রত্যেককে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। একই সাথে তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। বাদীপক্ষ রায়ে সন্তুষ্ট হয়েছেন।
নজরুল
৩১.০৮.২৬


















