Dhaka ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে চোরাচালান বিরোধী অভিযানে ১৩ বস্তা সার জব্দ

মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর:
  • আপডেট টাইম : ০৯:৪১:২৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ২০২ ০০০.০০.বার দেখেছেন

*১৩ বস্তা সার জব্দ করে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা।
ঘটনাটি ঘটেছে জামালপুর জেলাধীন
দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্ত এলাকায়। এ সময় সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১৩ বস্তা সার জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্ত দিয়ে ভারতে সার পাচার করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির পাথরের চর বিওপির বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে ৮ বস্তা ইউরিয়া সার, ৩ বস্তা টিএসপি সার ও ২ বস্তা ডিএপি সার মোট ১৩ বস্তা সার পরিত্যাক্ত অবস্থায় জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। সার উদ্ধারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
নজরুল
৩১.০৮.২৬

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media