নওগাঁর নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন
- আপডেট টাইম : ০৮:০০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১৭৮ ০০০.০০.বার দেখেছেন

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে তিনদিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিস তরিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রিতা রানী পাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা পারভেজ আনোয়ার সহ বিভিন্ন এলাকার মৎস্যচাষিরা।
আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাতের অবদান অনস্বীকার্য। নিরাপদ মাছ উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি আমাদের প্রাকৃতিক জলাশয় গুলো রক্ষায় মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। দেশীয় মাছের বিলুপ্তি রোধে আমাদের আরও সচেতন হতে হবে এবং জলাশয়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।




















