রাতে স্বামী স্ত্রী ঝগড়া সকালে স্ত্রীর লাশ উদ্ধার
- আপডেট টাইম : ০৪:৫৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ২৩৯ ০০০.০০.বার দেখেছেন

*রাতে স্বামী স্ত্রী ঝগড়া সকালে স্ত্রীর লাশ উদ্ধার
ঘটনাটি ঘটেছে জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ের কলাবাগান এলাকায়।রাতে স্বামী স্ত্রী ঝগড়া সকালে স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ ৬ তলা ভবনের ৫ তলার ফ্ল্যাট থেকে।
রবিবার (২৩ আগস্ট) সকালে ঘটনাটি ঘটে।
নিহত স্ত্রীর (ইসরাত জাহান )৬ বছর বয়সী একটি ছেলে ও ১০ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। নিহত ইসরাত জাহানের বাড়ি জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাত জাহান ও কাওসার আহমেদ শাওন দম্পত্তি প্রায় এক মাস ধরে পাঁচরাস্তা মোড়ের কলাবাগান এলাকায় বাবুল মিয়ার ৬ তলা বাসার ৫ তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। কাওসার আহমেদ শাওন শহরের বাগেরহাটা বটতলায় মুদি দোকান করেন। ইসরাত জাহান ও কাওসার আহমেদ শাওন দম্পত্তির মধ্যে পারিবারিক বিষয়ে কলহ ছিলো। গতকাল শনিবার রাতে কাওসার আহমেদ শাওন বাসায় আসার পর ইসরাত জাহানের সাথে ঝগড়া হয়। ঝগড়ার সময় কাওসার তার দুই সন্তানকে পাশের কক্ষে আটকে রেখে ইসরাতকে মারধর করে। পরে আজ রবিবার সকালে কাওসার তার দুই সন্তানকে আটকে রাখা কক্ষের দরজা খুলে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। পরে ওই দুই শিশু সন্তান তার মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে ফ্ল্যাটের ৫ তলার জানালা দিয়ে চিৎকার-চেঁচামেচি করে। স্থানীয়রা চিৎকার শুনে বাড়ির মালিককে বিষয়টি জানালে,তারা গিয়ে দেখে ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালা দেওয়া। পরে তারা ৯৯৯ নম্বরে এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে দুই শিশুকে উদ্ধার করে। এ সময় পাশের কক্ষ থেকে তাদের মা ইসরাত জাহানের লাশ উদ্ধার করে। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী কাওসার আহমেদ শাওন পলাতক রয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি একটি হত্যাকান্ড। শ্বাসসরোধ করে তাকে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নজরুল
২৩.০৮.২৬




















