সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার প্রতিষ্ঠা
- আপডেট টাইম : ০৭:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৮ ০০০ বার

এবং ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ-এর নবগঠিত কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ০৮ আগস্ট ২০২৬ (শনিবার) সকাল ১০টায় এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী সভাপতি ওমর ফারুকী তাপসের মাধ্যমে সবাই কে অনুষ্ঠানে পরিচিতি করানো হয় এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে সিটি কর্পোরেশন প্রশাসক জাতির বিবেক বলে যাকে আমরা চিনি, ইউসুফ মোল্লা টিপু।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাফর। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকদের ওপর নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় কুমিল্লা জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি এনামুল হক ফারুক, সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল এবং সাংবাদিক শাহজাদা এমরান কুমিল্লার জমিন সম্পাদক প্রকাশক,কুমিল্লা প্রেস ক্লাবের সদস্য মোঃ সহিদ দৈনিক বাংলাদেশ কন্ঠ কুমিল্লা জেলা ব্যুরো চিফ আলমগীর হোসেন আলম তামান্না আক্তার সালমা সহ অনেক গুনি সাংবাদিক গন উপস্থিত, এছাড়াও কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সকল সাংবাদিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বক্তারা সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।



















