Dhaka ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাকিরের, স্বজনদের আহাজারি

মোঃ জামাল উদ্দিন নিজস্ব প্রতিনিধি ভৈরব কিশোরগঞ্জ
  • আপডেট টাইম : ০৭:৩২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ২৮৩ ০০০.০০.বার দেখেছেন

রাশিয়ার আমুরে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত জাকির হোসেন (৩৫) এর নিহতের ঘটনায় বাড়িতে চলছে মা ও স্ত্রীর বুকফাটা আর্তনাদ। কোন ভাবেই থামছে না স্বজনদের আহাজারি। ২৮ আগস্ট শুক্রবার দুপুরে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায় এমন হৃদয়বিদারক দৃশ্য। স্বজনদের কান্নায় ভারি হয়ে গেছে বাতাস। পরিবারের বড় ছেলের অপেক্ষায় মা। যাকে অনেক স্বপ্ন নিয়ে পাঠিয়েছিলেন দূর প্রবাস রাশিয়ায়। ছেলের মাধ্যমে স্বপ্ন পূরণতো হয়নি বরং ছেলে পাঠানো ঋণের টাকা পরিশোধ করবেন কীভাবে ও চার বছরের কন্যা সন্তানকে কি বলে সান্ত্বনা দিনে সেই ভাষা যেন হারিয়ে ফেলেছেন জাকিরের মা রোকেয়া বেগম। 

নিহত জাকির কিশোরগঞ্জের ভৈরব উপজেলা কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকা পাড়া গ্রামের বড় বাড়ির নিহত রতন মিয়ার ছেলে। 
রদেহ সেখানেই পড়ে আছে। 
এসময় শরীফ নিজের বড় ভাইকে ফিরে পেতে সরকারের প্রতি অনুরোধ জানান। 

এ বিষয়ে নিহতের স্ত্রী রিপা বেগম বলেন,বিদেশ যাওয়ার আগে আমার স্বামী দেশে রিস্কা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মাত্র দেড় বছর আগে সংসারের সচ্ছলতা ফিরাতে ধার দেনা করে রাশিয়ায় যায়। আমার সাথে ঘটনার দিন সকাল সাতটায় ফোনে ৫ মিনিট কথা বলেন। তখন সে বলে আমাদের সুদিন ফিরবে সবাই যেন দোয়া করি। 
তিনি আরো বলেন, আমি কল্পনাও করতে পারিনি সে মৃত্যু বরণ করবেন। আমার চার বছরের তায়েবা নামের একটি কন্যা সন্তান রয়েছে আমি মেয়েকে নিয়ে কোথায় যাবো। কীভাবে মানুষ করবো। আমি আমার স্বামীকে ফেরত চাই। 

এ বিষয়ে একই দাবি মা রোকেয়া বেগমের। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে যেন সন্তানের লাশটা বুকে নিতে পারেন।  
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনুর রশীদ বলেন, এ প্রতিনিধির মাধ্যমে জাকির হোসেনের মৃত্যুর বিষয়টি জেনেছি। আমি প্রশাসনিক ভাবে খবর নিচ্ছি। নিহতের পরিবার যেন ছেলের মরদেহ দেশে আনতে পারে প্রয়োজনে সেই ব্যবস্থা করবো। সরকারিভাবে রাশিয়ায় গিয়ে থাকলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও শ্রমকল্যাণ মন্ত্রণালয় বিষয়টি দেখবে। ভবিষ্যতে আর্থিক সহযোগিতারও সুযোগ রয়েছে।

জানা যায়, ২৫ আগস্ট রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) ভয়াবহ বিস্ফোরণ হয়। নিহত হয়েছেন ১৫ জন। এর মধ্যে একজন বাংলাদেশি থাকার কথা জানিয়েছে মস্কোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media