Dhaka ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে জুলাই অভ্যুত্থান দিবস উদযাপিত

মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর:
  • আপডেট টাইম : ০১:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৯৯ ০০০.০০.বার দেখেছেন

তীব্র গণপ্রতিরোধের মুখে ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতন ও প্রস্থান ঘটে, যা পরবর্তীতে ‘৩৬ জুলাই’ হিসেবে প্রতীকী পরিচিতি।
জামালপুরে জুলাই অভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে। আজ ৫ আগষ্ট (বুধবার )সকালে শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভে “পুষ্পস্তবক অর্পণ” কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন। শুরুতেই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়। পরে স্থানীয় সংসদ সদস্য শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা পরিষদ, জেলা পুলিশ, সিভিল সার্জন, জুলাই শহীদ ও আহত পরিবার, জাতীয় ছাত্রশক্তিসহ বিভিন্ন সরকারি – বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
০৫.০৮.২৬

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media