জাল সনদের অভিযোগে গতকাল মঙ্গলবার বিভাগীয় ডিডি তদন্ত করলেন মহলগিরী উচ্চ বিদ্যালয়
- আপডেট টাইম : ০৮:৩২:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ৪০৪ ০০০.০০.বার দেখেছেন

*চলতি সপ্তাহের গতকাল মঙ্গলবার বিভাগীয় ডিডি তদন্ত করলেন মহলগিরী উচ্চ বিদ্যালয়
*মুহাম্মদ নাজমুল হাসান ইনডেক্স N56872351জাল সনদের এর বিরুদ্ধে অভিযোগ।
তিনি ডিগ্রী অনার্স শেষ করেন ২০০৬ সালে ২৫ শে জুন।
*কিন্তু তিনি বিদ্যালয়ে নিয়োগ নিয়েছেন ২২-১-২০০৫ তারিখে
* যোগাদান করেছেন ১-২-২০০৫ তারিখে।
*ইনডেক্স কর্তনের আবেদন করেন সাংবাদিক শামীম আলম ও সাংবাদিক মোহাম্মদ নজরুল ইসলাম।
ঘটনাটি ঘটেছে
জামালপুর জেলাধীন ইসলামপুর উপজেলার অন্তর্গত ০৯নং গোয়ালেরচর ইউপি মহলগিরী উচ্চ বিদ্যালয়ে জাল সনদ দিয়ে দীর্ঘদিন যাবৎ চাকরি করে আসছেন মুহাম্মদ নাজমুল হাসান ইনডেক্স N56872351।উক্ত জাল সনদধারীর বিরুদ্ধে
ইনডেক্স কর্তনের আবেদন করেন সাংবাদিক শামীম আলম ও সাংবাদিক মোহাম্মদ নজরুল ইসলাম।তৎপ্রেক্ষিতে উপ-পরিচালক,
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চল,ময়মনসিংহ,জনাব মোহা:নাসির উদ্দিন চলতি সপ্তাহের গতকাল মঙ্গলবার ১১-০৮-২০২৬ তারিখে তদন্ত করেছেন বলে জানান।তিনি বলেন, তদন্ত করেছি। সকল নথিপত্র নিয়েছি। এগুলো আমি ঢাকা শিক্ষা অধিদপ্তরে পাঠিয়ে দিবো।নাসমুল হাসান ডিগ্রী অনার্স শেষ করেন ২০০৬ সালে ২৫ শে জুন।কিন্তু তিনি বিদ্যালয়ে নিয়োগ নিয়েছেন ২২-১-২০০৫ তারিখে এবং যোগাদান করেছেন ১-২-২০০৫ তারিখে। এলাকাবাসীর দাবি, ভূয়া শিক্ষকের ইনডেক্স কর্তন করে তার উত্তোলনকৃত বেতনভাতা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান পূর্বক তাকে সনদ জালিয়াতির দায়ে আইনের আওতায় আনা হোক।
নজরুল
১২-০৮-২০২৬



















