রাজধানীর যাত্রাবাড়ীতে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ; ‘মৃত ভেবে ফেলে রেখে যায়’—ভুক্তভোগীর দাবি
সময়ের কন্ঠ রিপোর্ট
- আপডেট টাইম : ০১:৫৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ১৮৬ ০০০.০০.বার দেখেছেন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক নারী অভিযোগ করেছেন, বিএনপির লোকজন পরিচয়ধারী কয়েকজন ব্যক্তি তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে মৃত ভেবে ফেলে রেখে যায়। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন।
ভুক্তভোগীর দাবি, পূর্বের আর্থিক বিরোধের জেরে অভিযুক্তরা তার বাসায় ঢুকে তাকে ও তার স্বামীকে নির্যাতন করে। পরে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় এবং নির্যাতনের একপর্যায়ে অচেতন হয়ে পড়লে মৃত ভেবে ফেলে রেখে যাওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
জাতীয় নিউজ


















