Dhaka ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোর গঞ্জ জেলার ভৈরবে ১৬২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা, উন্নয়নকাজের উদ্বোধন

মোঃ জামাল উদ্দিন নিজস্ব প্রতিনিধি কিশোর গঞ্জ জেলা
  • আপডেট টাইম : ০৮:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯১ ০০০.০০.বার দেখেছেন

কিশোরগঞ্জের ভৈরবে প্রাথমিক বৃত্তি ও ইবতেদায়ী (৫ম) বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারীছাত্র-ছাত্রীদের জন্য কৃতী শিক্ষার্থী সংবর্ধনাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ উদ্বোধন করলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। 

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদের সভাপতিত্বে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৬২ জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও একটি করে ফলজ-বনজ গাছের চারা তুলে দেন।
এর আগে সকালে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা এলাকায় তাহমিনা মোছলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আসাদ উল্লাহর সভাপতিত্বে বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। আলোচনা শেষে ১ কোটি ২৯ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

পরে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বেলা সাড়ে ১২টায় এলজিইডির নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যয়ে ভৈরব পৌরসভা কর্তৃক বাস্তবায়নাধীন ভৈরব হাইওয়ে থানার পেছন থেকে স্টেডিয়াম মোড় পর্যন্ত রাস্তার নির্মাণকাজ উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক ও শিক্ষিকা ফারহানা বেগম লিপির সঞ্চালনায় অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. মুজিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি সাইফুল হক ও মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media