Dhaka ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ কোটি টাকা বৃদ্ধি করা হবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য, বললেন প্রতিমন্ত্রী

সময়ের কন্ঠ রিপোর্ট
  • আপডেট টাইম : ১০:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০৯ ০০০.০০.বার দেখেছেন

জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন,২৫ কোটি টাকা বৃদ্ধি করা হবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে সারের কোন সংকট নেই। যারা সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করবে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি আরো বলেন, এই অঞ্চলের ৮০ ভাগ জমিতে সারের প্রয়োজন আছে। কিন্তু আমি জানি যারা বর্তমানে সারের ডিলার রয়েছে তারা ভিন্ন মতের অন্য একটি রাজনৈতিক দলের লোক তারপরও আমরা তাদের সাথে বসেছি।
জামালপুরের জেলা প্রশাসক মো: ইউসুপ আলীর সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা এমনকি জেলা পর্যায়ে যারাই আর্থিক সহযোগিতা চান আমরা সহযোগিতা দেই। আমাদের যে বরাদ্দ ৬ কোটি টাকা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য আছে, সেটা বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য আমি ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। তবে এই বছর দেওয়া যাবে কিনা সেই বিষয়ে পর্যালোচনা চলছে। তবে এই বছর যদি পুরোটা নাও হয় আগামী বছর পুরোটা হবে বলে বিশ্বাস করি।
এছাড়াও সভায় জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের ফরিদুল কবীর তালুকদার শামীম, জামালপুর-৩ আসনের মোস্তাফিজুর রহমান বাবুল ও জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ.ই সুলতান মাহমুদ বাবু বক্তব্য রাখেন।
নজরুল
১৩.০৯.২৬

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media