Dhaka ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে ডলার ভর্তি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার, বের হলো প্রতারণার নতুন ফাঁদ

মোঃ ফরিদ আহমেদ ভ্রাম্যমাণ প্রতিনিধি
  • আপডেট টাইম : ০৫:৪২:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ৫৮ ০০০.০০.বার দেখেছেন

গাজীপুরের কালিয়াকৈরে পরিত্যক্ত অবস্থায় ডলার ভর্তি একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। পরে ব্যাগ খুলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে কালিয়াকৈর উপজেলার দক্ষিণ পাশে বটতলা এলাকায় সড়কের পাশ থেকে স্থানীয়রা ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, ব্যাগটি খুলে প্রথমে ডলারের বান্ডিলের মতো দেখা যায়। কিন্তু তল্লাশি করে দেখা যায়, এটি একটি অভিনব প্রতারণা। ব্যাগের ভেতরে ডলারের সমপরিমাণ মাপে বই কেটে বান্ডিল তৈরি করা হয়েছে। প্রতিটি বান্ডিলের উপরে একটি করে আসল ডলার রেখে বোঝানো হয়েছে পুরো ব্যাগ ডলারে ভর্তি।

এ বিষয়ে কালিয়াকৈর থানার এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ফাঁদ। সাধারণ মানুষকে লোভে ফেলে প্রতারণা করার জন্য এভাবে ডলারের লোভ দেখানো হয়। ব্যাগটি জব্দ করা হয়েছে। যথাযথ প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কে বা কারা এই ব্যাগ ফেলে গেছে তা খতিয়ে দেখছে পুলিশ। এ ধরনের লোভনীয় ফাঁদে পা না দিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কালিয়াকৈর থানা পুলিশ।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media