নওগাঁর নিয়ামতপুরে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ বৃদ্ধা গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৪:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ৭৭ ০০০.০০.বার দেখেছেন

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ ইসাহাক আলী (৬৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৫নং রসুলপুর ইউনিয়নের নিমদিঘী গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ইসাহাক আলী রসুলপুর ইউনিয়নের নিমদিঘী গ্রামের মৃত ইসরাইলের ছেলে।বলে
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই বসতবাড়ি থেকে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ইসাহাক আলীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল নিজের হেফাজতে রেখে বিক্রির কথা স্বীকার করেছেন।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।













