Dhaka ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার জনদুর্ভোগ নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর সঙ্গে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: নয়ন আহমেদ বকুল
  • আপডেট টাইম : ০৬:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ১৭০ ০০০.০০.বার দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ নিরসন এবং ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মাহমুদা জাহানের সঙ্গে মতবিনিময় করেছেন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী।

মতবিনিময়কালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন নাগরিক সমস্যা, সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বিশেষ করে ফুটপাত দখলমুক্ত করা, জনসাধারণের চলাচলের পথ সুগম রাখা এবং জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

স্থানীয় জনগণের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ ও সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকদের স্বার্থে জনদুর্ভোগ নিরসন, পরিচ্ছন্ন ও চলাচলবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং জনসাধারণের ব্যবহার্য ফুটপাত দখলমুক্ত রাখার উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রতিবেদক: নয়ন আহমেদ বকুল
ব্রাহ্মণবাড়িয়া
দৈনিক সময়ের কণ্ঠ

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media