Dhaka ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদের ঈমাম মাদ্রাসার  ছাত্রীকে  ধর্ষণের দায়ে যাবৎজীবন কারাদন্ড ও অর্থদন্ড

মোহাম্মদ নজরুল ইসলাম, জামালপুর :
  • আপডেট টাইম : ০৯:২৪:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / ৮৯ ০০০.০০.বার দেখেছেন

জামালপুর জেলাধীন দেওয়ানগন্জ উপজেলার
সানন্দবাড়ি মন্ডলপাড়া জামে মসজিদের ইমাম মুছা মিয়াকে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে  যাবজ্জীবন কারাদন্ড ও ৫ লাখ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত।

রবিবার (২৫ অক্টোরব) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো: আব্দুর রহিম এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত আসামী হলেন, গাইবান্ধার জেলাধীন ফুলছড়ি উপজেলার মনিরুল ইসলামের ছেলে মুছা মিয়া (২৭)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং
আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জাফরউল্লাহ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, ২০২০ সালের ২৮ নভেম্বর সকালে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মন্ডলপাড়া জামে মসজিদের ঈমাম মুছা মিয়া ওই এলাকার মাদ্রাসায় পড়ুয়া ১৫ বছর বয়সী এক কিশোরীকে মক্তব পড়ানোর কথা বলে একটি কক্ষে ডেকে নিয়ে কৌশলে ধর্ষণ করে। পরে কিশোরীর মা বাদী হয়ে ওই বছরের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়েরে করেন। আজ রবিবার দুপুরে মামলার ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেন।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media