লালমোহনে নির্মাণাধীন ‘দিলারা হাফিজ স্মৃতি পার্ক’ পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
- আপডেট টাইম : ০৮:২৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ১০৪ ০০০.০০.বার দেখেছেন

ভোলার লালমোহন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের স্বর্ণালী সড়কে নির্মাণাধীন ‘দিলারা হাফিজ স্মৃতি পার্ক’-এর সার্বিক অগ্রগতি ও বর্তমান অবস্থা সরজমিনে পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার আলহাজ্ব মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরিদর্শনকালে তিনি পার্কটির বাকি কাজ দ্রুত ও মানসম্মতভাবে শেষ করতে সংশ্লিষ্ট পৌর প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে লালমোহন-তজুমদ্দিন আসনের গণমানুষের নেতা ও জাতীয় সংসদের মাননীয় স্পিকার পার্কটি দ্রুত বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “স্থানীয় বাসিন্দাদের বিনোদন ও শারীরিক সুস্থতার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় এই লেক পার্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্কটির উন্নয়নকাজ পুরোপুরি সম্পন্ন হলে তা লালমোহন পৌরসভাকে একটি দৃষ্টিনন্দন ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে বিশেষ অবদান রাখবে।
পরিদর্শনকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সাথে আরও উপস্থিত ছিলেন:জনাব মোঃ জাফর ইকবাল — সভাপতি, লালমোহন উপজেলা বিএনপি।
জনাব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত — সাধারণ সম্পাদক, লালমোহন উপজেলা বিএনপি।
লালমোহন উপজেলা ও পৌরসভা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।













