Dhaka ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নকশী বাংলা ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন

সৈয়দ মুহিবুর রহমান মিছলু, সিলেট বিভাগীয় ব্যুরো
  • আপডেট টাইম : ০৮:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ১৫৩ ০০০.০০.বার দেখেছেন

বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা ‘নকশী বাংলা ফাউন্ডেশন’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল (২১ অক্টোবর) বুধবার, বিকাল ৪:০০ ঘটিকায় নগরীর মেন্দিবাগস্থ অস্থায়ী কার্যালয়ে সংস্থার উপদেষ্টা মোহাইমিন চৌধুরীর সভাপতিত্বে ও উপদেষ্টা মাওলানা এম এ আলীম এর সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সদস্য ও উপদেষ্টাদের সর্বসম্মতিক্রমে মাওলানা মাওলানা আব্দুল আলীম কে আহ্বায়ক ও তাইজুল ইসলাম ফয়েজ কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ন আহ্বায়ক মোহাইমিন চৌধুরী, যুগ্ন আহবায়ক মো. হিফজুর রহমান খাঁন, সদস্য সাংবাদিক ও কবি সৈয়দ মুহিবুর রহমান মিছলু, মো. শাহীনুর রহমান চৌধুরী, কলামিষ্ট মো. মাজহারুল ইসলাম জয়নাল।

উল্লেখ্য, সংস্থার কার্যকরী পরিষদের (২০২৪-২০২৬) সেশনের মেয়াদ শেষ হওয়ার কারণে নবগঠিত এই আহ্বায়ক কমিটি ২০২৬-২০২৮ মেয়াদের নতুন দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সভাপতির বক্তব্যে মুহাইমিন চৌধুরী বলেন, নতুন আহ্বায়ক কমিটির দক্ষ নেতৃত্বে নকশী বাংলা ফাউন্ডেশন দ্রুতই একটি গতিশীল ও নির্বাচিত নতুন কার্যনির্বাহী কমিটি উপহার পাবে।
উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন মো. আব্দুল আজিজ, মাওলানা উসমান গণি, এডভোকেট পলিনা রহমান, সাংবাদিক মো. হাবিবুর রহমান, জাকির হোসেন, শেখ আজিজুল হক সুজা, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রমুখ।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media