Dhaka ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

পল্লবীতে উচ্ছেদ অভিযান ঘিরে পুলিশের ওপর হামলা, আহত ৭

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : ০৫:৩৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ৬ বার

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাধ এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বেদখল হওয়া সরকারি জমি উদ্ধার অভিযানকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় অবৈধ দখলদারদের হামলায় এক নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।

বুধবার (২০ মে) সকাল ১০টার দিকে কালসী স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুল বাতেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য অংশ নেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে উদ্ধার কাজ চলাকালীন স্থানীয় বাসিন্দা ও দখলদাররা সংঘবদ্ধ হয়ে উচ্ছেদে বাধা দেয়। একপর্যায়ে তারা অতর্কিতভাবে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে চারপাশ থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। অতর্কিত এই হামলায় পুলিশ সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং প্রাণ বাঁচাতে ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাদের দৌড়ে নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “জাতীয় গৃহায়নের জায়গা দখলমুক্ত করতে গেলে স্থানীয়রা হামলা চালায়। এতে পাঁচজন পুরুষ এবং দুইজন নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।”

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, বাউনিয়াবাধ এলাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রায় ৫০ বিঘা সরকারি জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। এসব জমিতে বস্তিঘর, গ্যারেজ, ভাঙারির দোকান, রাজনৈতিক ক্লাব এবং বেশ কিছু মাদকের স্পট গড়ে তোলা হয়েছিল। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় দখলদাররা উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে তোলে।

হামলার ঘটনার পর দুপুরের বিরতি শেষে পুনরায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। তবে এ ঘটনায় বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

পল্লবীতে উচ্ছেদ অভিযান ঘিরে পুলিশের ওপর হামলা, আহত ৭

আপডেট টাইম : ০৫:৩৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬