Dhaka ০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলা প্রেস ক্লাবে এমইপি ইলেকট্রিশিয়ানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সময়ের কন্ঠ রিপোর্ট
  • আপডেট টাইম : ০৭:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / ২০৪ ০০০.০০.বার দেখেছেন

ওমর ফারুক : মোংলায় এমইপি গ্রুপের উদ্যোগে ইলেকট্রিশিয়ানদের অংশগ্রহণে মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় এমইপি গ্রুপের মোংলার ডিলার মেসার্স ইসতিয়াক ইন্টাররপ্রাইজ এর আয়োজনে, মোংলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে মোংলা – রামপাল উপজেলার প্রায় ২ শতাধিক ইলেকট্রিশিয়ানের সক্রিয় অংশগ্রহণ সভাটিকে প্রাণবন্ত করে তোলে।

ইলেক্টিক ইন্জিনিয়ার মোঃ সবুজের সঞ্চালনায়

মোংলা পোর্ট পৌরসভার ইলেকট্রিশিয়ান
আবু মোসলে উদ্দিন এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা রিজন ডিএস এম হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোংলা পৌর সভার ইলেট্রিশিয়ন মোঃ হারুন অর রশিদসহ স্থানীয় বিশিষ্টজনেরা।

সভায় এমইপি গ্রুপের বিভিন্ন পণ্যের গুণগত মান, ব্যবহারিক দিক এবং বাজার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করা হয়। প্রজেক্টরের মাধ্যমে পণ্যের বৈশিষ্ট্য তুলে ধরা হলে উপস্থিত ইলেকট্রিশিয়ানরা তা পর্যবেক্ষণ করেন। এ সময় তারা পণ্য সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে প্রধান অতিথি সেগুলোর বিশ্লেষণধর্মী ও তথ্যভিত্তিক উত্তর প্রদান করেন।

বক্তারা পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মানসম্মত বৈদ্যুতিক পণ্য ব্যবহারের গুরুত্ব তুলে ধরে এমইপি পণ্যের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media