Dhaka ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুরমুঠ বিএনপি’র বিরুদ্ধে মিথ্যা অপতথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর:
  • আপডেট টাইম : ০৬:৫৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ২৬৯ ০০০.০০.বার দেখেছেন

*জামালপুর হালচাল নামক সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
*১৮ টি মিথ্যা হয়রানিমূলক রাজনৈতিক মামলা।
ঘটনাটি ঘটেছে জামালপুর জেলাধীন মেলান্দহ উপজেলার অন্তর্গত দুরমুঠ ইউনিয়নে।
সোমবার (২৪ আগষ্ট) সকালে দুরমুঠ ইউনিয়ন
পরিষদের সামনে জামালপুর হালচাল নামক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সুশীল সমাজের লোকদের নিয়ে মিথ্য-মানহানিকর  অপতথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দুরমুঠ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ইউনিয়ন সুধীজন।

বক্তারা বলেন, জামালপুর হালচাল নামক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাক আইডিতে বিভিন্ন সময়ে দুরমুঠ ইউনিয়নের সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি, মুক্তযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা ও ইমাম-মোয়াজ্জিনদের নিয়ে নানা কটুক্তির মাধ্যমে    অপতথ্য ছড়ানো হচ্ছে। এতে আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমাদের মানসিক ও সামাজিকভাবে আঘাত হেনেছে।আমাদের সরকার এবং সরকার দলীয় লোকদের টার্গেট করে পরিকল্পিতভাবে মিথ্যা অপতথ্য ছড়ানো হচ্চে। এআই দিয়ে তৈরী ছবি বানিয়ে ছড়ানো হচ্ছে মিথ্যা ভিত্তিহীন অপবাদ। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্চে। সরকারের বিরুদ্ধে নীল নকসা তৈরী করা হচ্ছে। আমরা এই অপতথ্য প্রচারের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।
এই আইডির কোন নির্দিষ্ট এডমিন সনাক্ত করা যাচ্ছে না। এই মর্মে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বক্তারা আরোও বলেন,  দুরমুঠ ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়ার ছেলে সৈয়দ সাফায়েত জামান অনিত সাবেক জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সদস্য থাকাকালে ফ্যাসিস্ট সরকারের আমলে তার বিরুদ্ধে ১৮ টি মিথ্যা -হয়রানিমূলক রাজনৈতিক মামলার আসামী করা হয়।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media