Dhaka ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন আব্বাস আরাগচি

আন্তর্জাতিক রিপোর্ট
  • আপডেট টাইম : ০২:১৯:২০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ৭৯ ০০০.০০.বার দেখেছেন

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত
বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বুধবার (৬ মে) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে দুই দেশের সম্পর্কের পাশাপাশি বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, আরাগচির এই বেইজিং সফর তাৎপর্যপূর্ণ। বেইজিংয়ে আসার মাত্র এক সপ্তাহ আগে, আরাগচি রাশিয়া সফর করেছিলেন। ওই সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। মস্কো সফরের পরপরই তার এই চীন সফর মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

এদিকে, এই সফরের প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনকে আহ্বান জানিয়েছেন, তারা যেন ইরানকে জানায়, তাদের বর্তমান পদক্ষেপ দেশটিকে ‘বিশ্বব্যাপী বিচ্ছিন্নতার’ দিকে ঠেলে দিচ্ছে।

উল্লেখ্য, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের এক সপ্তাহ পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পরিকল্পনা রয়েছে। সফরকালে চীনের শীর্ষ নেতা শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media