দ্বিতীয় দিনের মতো জামালপুর-টাঙ্গাইল মহাসড়ককে অবরোধ করে ক্রিকেট খেলছে আন্দোলনকারীরা
- আপডেট টাইম : ০৮:২৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ২৩ বার

জামালপুরে দ্বিতীয় দিনের মতো জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ক্রিকেট খেলছে আন্দোলনকারীরা।কারণ,জামালপুরে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের দেওয়া আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় ।
সোমবার (২৫ মে) দুপুর ১টার দিকে পৌর শহরের বাইপাসে এ ঘটনা ঘটে।
আন্দোলনকারীরা মহাসড়কের মাঝখানে ব্যাট-বল নিয়ে ক্রিকেট খেলায় মেতে উঠেছে । এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে ঢাকা থেকে আসা ও ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। এ সময় স্থানীয়রা জানান, দীর্ঘ ১৯ বছর ধরে দড়িপাড়া, দাপুনিয়াসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষ ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়। শত শত একর ফসলি জমি, ঘরবাড়ি ও স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল পৌরসভা ও পুলিশ এসে বলেছে জলাবদ্ধতা নিরসনে তারা ব্যবস্থা নিবে। কিন্তু এখনো তারা কোন ব্যবস্থ্যা নেয়নি। তাই তারা আজও রাস্তা অবরোধ করেছে।
আন্দোলনকারী ফাহিম বলেন, প্রশাসন আশ্বাস দিয়ে কাজ না করায় আজ আমরা দ্বিতীয় দিনের মতো এ অবরোধ কর্মসূচি পালন করছি। আমাদের পানি নিষ্কাশনের কাজ শুরু করলে আমরা রাস্তা থেকে সরে যাবো। আমাদের খেলার মাঠে পানি, খেলবো কোথায়?তাই রাস্তায় খেলছি।
ঢাকা থেকে আসা মানিক নামের যাত্রী বলেন, আমার বাড়ি মাদারগঞ্জ। আমি ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি। এখন এখানে এসে দেখি রাস্তা অবরোধ করে রেখেছে। আন্দোলন করার প্রয়োজন তারা প্রশাসনের কাছে যাক রাস্তায় কেন? এদিকে যানজটে আটকে পড়েছি। আবার দেখি রাস্তার মাঝখানে ক্রিকেট খেলা হচ্ছে, এতে আমরা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছি।
এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রশাসনের দেওয়া জলবদ্ধা নিরসনের আশ্বাস বাস্তবায়ন হচ্ছে। ড্রেনের কাজ চলছে। ঘন্টাখানেকের মত অবরোধ ছিল।
২৫.০৫.২৬


















