Dhaka ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রখর রোদ-তাপেও দায়িত্বে অবিচল গাজীপুরের ট্রাফিক পুলিশ, সচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

মোঃ ফরিদ আহমেদ ভ্রাম্যমাণ প্রতিনিধি
  • আপডেট টাইম : ০৫:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ১৬৮ ০০০.০০.বার দেখেছেন

প্রচণ্ড রোদ আর তীব্র গরমেও দায়িত্বে অবিচল রয়েছেন গাজীপুরের ট্রাফিক পুলিশ সদস্যরা। ব্যস্ততম ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন তারা।

গত কয়েকদিন ধরে দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। কালিয়াকৈরেও তাপমাত্রা ৩০-৩৬ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। তারপরও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দাঁড়িয়ে যান নিয়ন্ত্রণ করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা।

প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে এই মহাসড়ক দিয়ে। অফিসগামী মানুষ ও পণ্যবাহী গাড়ির চাপ সামলাতে রোদের মধ্যেই হাতে সিগনাল, বাঁশি আর কণ্ঠেই ভরসা তাদের।

ডিউটিতে থাকা ট্রাফিক পুলিশের সার্জেন্ট কামরুল হাসান বলেন, রোদ-গরমে কষ্ট হয় ঠিকই, কিন্তু আমাদের দায়িত্ব জনগণের চলাচল নিরাপদ রাখা। একটু অবহেলা হলেই দুর্ঘটনা ঘটতে পারে। তাই কষ্ট হলেও দায়িত্ব ছাড়া যায় না।

স্থানীয় যাত্রী ও চালকরা বলছেন, এমন কঠিন আবহাওয়াতেও পুলিশের উপস্থিতি তাদের স্বস্তি দেয়। তাদের এই নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসা করছেন সাধারণ মানুষ।

তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন গাজীপুরের ট্রাফিক পুলিশের এই নিরলস প্রচেষ্টা মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রাখছে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media