Dhaka ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ি ভাটারায় কলেজ শিক্ষার্থীর ধর্ষণ মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর:
  • আপডেট টাইম : ০৯:২৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ১৪২ ০০০.০০.বার দেখেছেন

জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারায় কলেজ শিক্ষার্থীর ধর্ষণ মামলার আসামীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বুধবার (১৭ জুন) বিকালে জামালপুর শহরের একটি মিডিয়া হাউজে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর মা বলেন, আসামীরা সম্পর্কে আমাদের আত্মীয়। সেই সু-বাদে তারা মানিক ওরফে নাহিদের সাথে
আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় । আমারা সে প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২১ মে রাতে নাহিদ ও তার লোকজন নিয়ে আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

আমরা পরের দিন বিষয়টি নিয়ে সরিয়াবাড়ি থানায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করি। পুলিশ ১ জন আসামীকে গ্রেফতার করে। কিন্তু প্রশাসন বাকি আসামীদের গ্রেফতার করছে না।অথচ বাকি আসামীরা প্রকাশে ঘুরাফেরা করছে।তিনি আরও বলেন, মামলা করার পর হতেই আসামীরা আমাদের নানাভাবে প্রাণে মেরে ফেলার ও মামলা তুলে নেওয়ার হুমকি ধামকি দিচ্ছে ।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,ভুক্তভোগী নারী, তার মামা ও পরিবারের অন্যান্য সদস্যসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীরা।
১৭.০৬.২০২৬

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media