একজন নারী রাষ্ট্রপতি হোক, দাবি পিনাকীর
- আপডেট টাইম : ১২:২৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ৯৫ ০০০.০০.বার দেখেছেন

ফেসবুক পোষ্টে নিজের আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন পিনাকি।
বাংলাদেশে একজন নারীকে রাষ্ট্রপতি করার দাবি জানিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।
শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
পোষ্টে তিনি লেখেন, ‘বাংলাদেশে একজন নারী রাষ্ট্রপতি হোক। বিএনপি এবং তারেক রহমানের জন্য এইটা একটা ইতিহাস সৃষ্টিকারী গ্রাউন্ড ব্রেকিং এচিভমেন্ট হবে।’
তিনি আরও লেখেন, এ জন্য দলের বাইরে থেকে কাউকে আনার প্রয়োজন নেই। বিএনপির মধ্যেই অনেক জ্যেষ্ঠ নারী নেত্রী রয়েছেন, যারা রাষ্ট্রপতির দায়িত্ব পালনের যোগ্য। তবে প্রয়োজনে দলের বাইরের সর্বজনগ্রাহ্য কোনো নারী ব্যক্তিত্বকেও এ পদে বিবেচনা করা যেতে পারে বলেও মত দেন তিনি।
পোস্টের শেষাংশে পিনাকী ভট্টাচার্য তার ব্যক্তিগত একটি আক্ষেপের কথাও উল্লেখ করেন। তিনি লেখেন, ‘আমার স্বপ্ন ছিলো, খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসাবে দেখা। সেই সৌভাগ্য তো হলোনা।




















