Dhaka ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ ভৈরবে ময়লার স্তূপে আগুন, অল্পের জন্য রক্ষা পেল দোকানপাট ও বিদ্যুতের সঞ্চালনি লাইন,

মোঃ জামাল উদ্দিন নিজস্ব প্রতিনিধি কিশোর গঞ্জ জেলা।
  • আপডেট টাইম : ০৮:১৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ২০০ ০০০.০০.বার দেখেছেন

ভৈরবে ময়লার ভৈরবেস্তূপে আগুন, অল্পের জন্য রক্ষা পেল দোকানপাট ও বিদ্যুতের সঞ্চালন লাইন

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে জমানো ময়লার স্তূপে আগুন লাগার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের দোকানপাট, বাড়িঘর এবং বিদ্যুতের ৩৩ কেভি ও ২২০ কেভি সঞ্চালন লাইন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টার দিকে ভৈরব পৌর শহরের ভৈরবপুর এলাকার নাটাল মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ময়লার স্তূপে আগুন লাগিয়ে দিলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে যায়। ধোঁয়ার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচলেও সাময়িক বিঘ্ন ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাটাল মোড় এলাকায় একটি ভাঙারি দোকানের পাশে খালি বোতল ও ময়লার স্তূপে আগুন লাগার পর এলাকাবাসী পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হননি। তবে একটি ছোট দেয়াল থাকায় আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় আশপাশের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান।

খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন বলেন, আগুনের তীব্রতার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মহাসড়কের পাশে হওয়ায় পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ভৈরবের শহর ও গ্রামের অনেক সড়ক সরু হওয়ায় জরুরি সেবার যানবাহন চলাচলে অনেক সময় সমস্যা হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের নজর দেওয়া প্রয়োজন। পাশাপাশি মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের প্রতিও পরিবার ও সমাজের পক্ষ থেকে আরও বেশি নজরদারি ও যত্নের প্রয়োজন, যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।

তবে আগুন লাগার কারণ সম্পর্কে স্থানীয়দের দাবি থাকলেও, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media