Dhaka ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ইসলামিক ফান্ডেশনের আওতায় চাকরি না করে বেতন ভাতা উত্তোলনের অভিযোগে পরিদর্শন করলেন উপ-পরিচালক জিন্নাহ

মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর:
  • আপডেট টাইম : ০৬:১৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ১৭৯ ০০০.০০.বার দেখেছেন

মসজিদে পাঠদান না দিয়ে বেতন ভাতা উত্তোলনকারী রুপালীর বিরুদ্ধে “দৈনিক সময়ের কণ্ঠ”অনলাইনে প্রকাশিত হয়। উক্ত সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (১৪ জুলাই ) সকাল সাড়ে সাতটায় উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন জামালপুর জেলা মোহাম্মদ আলী জিন্নাহ মহোদয় নিজেই সরে জমিনে তদন্ত করেন ।তদন্তকালে সাথে ছিলেন উপজেলা ফিল্ড সুপারফাইজার শহিদুল ইসলাম এবং সাংবাদিক মোহাম্মদ নজরুল ইসলাম। ঘটনাটি ঘটেছে জামালপুর জেলাধীন ইসলামপুর উপজেলার অর্ন্তগত মালমারা পশ্চিমপাড়া জামে মসজিদে।

অভিযোগ ছিল ০১.নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে শিশু ও গণশিক্ষা কার্যক্রমের নূরানী শাখা কেন্দ্র কোড ১৩৫১ মালমারা মধ্যপাড়া জামে মসজিদে ১০ বছর  পাঠদান না দিয়ে বেতন ভাতা উত্তোলন করেছে।
০২.মালমারা মধ্যপাড়া জামে মসজিদ থেকে বদলি হয়ে মালমারা পশ্চিমপাড়া জামে মসজিদে এসেছে২০২৬ সালে জানুয়ারীতে।
পড়ে মসজিদের  ঈমাম হুজুর উপ-পরিচালক মহোদয়কে বলেন, রূপালী এর আগে কখনো মসজিদে আসেনি। ১২-১৫ দিন থেকে আসতেছে।
তিনি আরোও বলেন,গণশিক্ষার ছাত্র ছাত্রীদের আলাদা পড়াতে হবে।কিন্তু রূপালীর গণশিক্ষার কোন ছাত্র ছাত্রী নেই। বাটপারি করে মক্তব্যের ছাত্র ছাত্রীদের নাম গণশিক্ষায় ব্যবহার করা হচ্ছে।
পরে তিনি মালমারা মধ্যপাড়া জামে মসজিদ দেখিয়ে ১০ বছর বেতন ভাতা খেয়েছেন রূপালী সেই মসজিদ পরিদর্শন না করে চলে যান।এলাকাবাসীর দাবি, মক্তব্যের ছাত্র ছাত্রীদের হুজুর পড়ায়। আর তার বিনিময়ে আমরা মুষ্ঠি দেই। রূপালী কেন আমাদের ছেলে মেয়েদের নাম গণশিক্ষায় ব্যবহার করবে?অফিসার আসুক অবিভাবকদের কাছে শুনুক,তারপর ব্যবস্থা গ্রহণ করুক।
এ বিষয়ে মসজিদের সেক্রেটারী মো:কাদের বলেন, রূপালিকে মসজিদে পড়াতে কোন দিন দেখি নাই। সে পড়ায় না।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media