Dhaka ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে পৃথক স্থানে পৃথক অভিযানে ৩শ পিস ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর:
  • আপডেট টাইম : ০৭:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ৪৪১ ০০০.০০.বার দেখেছেন

জামালপুরে গত ২৪ ঘণ্টায় জেলার পৃথক স্থানে পৃথক অভিযানে ৩শ পিস ইয়াবাসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা।
গতকাল সোমবার (২০ জুলাই) বিকাল থেকে জামালপুর পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড ও দেওয়ানগঞ্জ উপজেলার বালুরগাঁও এলাকায় এসব অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী লম্বাপাড়া এলাকার রায়হান আলী এমরান (৪১), ইসলামপুর উপজেলার পূর্ব বামনা এলাকার সাদ্দাম হোসেন (২৭), মেলান্দহ উপজেলার সুলতানখালী মাইচ্ছাপাড়া এলাকার বেলাল শেখ (৪৬), কুড়িগ্রামের রৌমারি এলাকার রুকনোদ্দৌলা (৩৩) ও আবু জাফর মানিক এবং বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর এলাকার সুজাত মিয়া (৩২) ও গোলাম হোসেন (৫৮)।

পুলিশ জানান, গতকাল সোমবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) এর একটি আভিযানিক দল বকশীগঞ্জ থানাধীন বালুরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ধানুয়া কামালপুর স্থলবন্দর অভিমুখী পাকা সড়কের পাশ থেকে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। বিকেল ৫টার দিকে (ডিবি-১) এর একটি আভিযানিক দল জামালপুর পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় ফরিদুল হাসানের বাসার নিচতলার ভাড়াটিয়া মো: রায়হান আলী এমরানের রুম তল্লাশি করে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে জামালপুর জেলার পুলিশ সুপার জনাব মোছা: ফারহানা ইয়াসমিন বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে জামালপুর জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও কঠোরতার সঙ্গে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী কিংবা মাদকের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
নজরুল
২১.০৭.২০২৬

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media