Dhaka ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রেনের স্লাবে স্থায়ী খুঁটি বসিয়ে রাস্তা দখলের অভিযোগ, ডিএসসিসির জরুরি হস্তক্ষেপ দাবি

স্টাফ রিপোর্টার, ঢাকা:
  • আপডেট টাইম : ০৭:৫৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / ২০৩ ০০০.০০.বার দেখেছেন

রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের অঞ্চল-৪ এর ৭৪ মৌলভীবাজার এলাকায় ড্রেনের স্লাবের ওপর অবৈধভাবে স্থায়ী খুঁটি বসিয়ে রাস্তা দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ড্রেনের স্লাবের ওপর প্রায় ৮ থেকে ১০টি স্থায়ী খুঁটি স্থাপন করা হয়েছে, যার ফলে রাস্তার স্বাভাবিক ব্যবহার ব্যাহত হচ্ছে এবং পথচারী ও যানবাহনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তারা দাবি করেন, এ ধরনের অবৈধ স্থাপনা অপসারণ না করা হলে ভবিষ্যতে জনদুর্ভোগ আরও বাড়বে।

এ ঘটনায় এলাকাবাসী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ খুঁটি অপসারণ এবং রাস্তা দখলের অপচেষ্টা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, জনসাধারণের চলাচল নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিভিন্ন সময়ে রাস্তা, ফুটপাত ও সরকারি স্থানে অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media