Dhaka ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর সিটি কর্পোরেশনের টেন্ডার ঘিরে বিতর্ক, ডালি এন্টারপ্রাইজের বিরুদ্ধে কর্মীদের হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার | ঢাকা
  • আপডেট টাইম : ১০:২৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ১১৫ ০০০.০০.বার দেখেছেন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন টেন্ডারকে কেন্দ্র করে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, লটারির মাধ্যমে ডালি এন্টারপ্রাইজ সংশ্লিষ্ট কাজের টেন্ডার পেয়েছে। টেন্ডার পাওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে কর্মরত পুরোনো শ্রমিকদের বাদ দেওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগকারীদের দাবি, ইতোমধ্যে উত্তর সিটি কর্পোরেশনের কাজের সঙ্গে জড়িত একটি মুখোশধারী বাহিনী পুরোনো কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। তাদের অভিযোগ, নতুন টেন্ডারপ্রাপ্ত প্রতিষ্ঠানের পক্ষের পরিচয় দিয়ে প্রতিদিন মারধর, প্রাণনাশ ও খুনের হুমকি দেওয়া হচ্ছে। এতে কর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগীরা জানান, বছরের পর বছর ধরে তারা সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিয়োজিত ছিলেন। কিন্তু নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান আসার পর কোনো নোটিশ ছাড়াই তাদের কাজ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

এ বিষয়ে দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কর্মীরা। তারা হুমকিদাতাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, ডালি এন্টারপ্রাইজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের স্বাধীন সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media