ধামরাইয়ে ওষুধের প্যাকেট তৈরির কারখানায় আগুন
- আপডেট টাইম : ০৯:১৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৭৮ ০০০.০০.বার দেখেছেন

ঢাকার ধামরাই পৌরসভার ছয়বাড়িয়া তালতলা এলাকায় একটি ওষুধের লেভেল ও প্যাকেট তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২২ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ছয়বাড়িয়া তালতলা এলাকায় অবস্থিত পুল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই তলা সেমিপাকা ভবনে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে ভোর ৫টা ৪৫ মিনিটে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় সকাল ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল ৭টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুনে আনুমানিক এক কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ব্যক্তি আহত বা নিহত হননি।




















