নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট টাইম : ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ৩২৯ ০০০.০০.বার দেখেছেন

দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার সঙ্গে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছেন মোঃ বকুল মিয়া। তাঁর দীর্ঘদিনের কর্মনিষ্ঠা, অভিজ্ঞতা ও প্রতিষ্ঠানের প্রতি অবদানের বিষয়টি বিবেচনা করে কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে তাঁকে জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
অত্র নিয়োগের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট জেলায় দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার সংবাদ সংগ্রহ, অনুসন্ধানী প্রতিবেদন, স্থানীয় গুরুত্বপূর্ণ ঘটনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার দায়িত্ব পালন করবেন।
কর্তৃপক্ষ তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের প্রত্যাশা করছে।
কর্তৃপক্ষ
দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকা
জাতীয় নিউজ




















