ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে আজমিরীগঞ্জ থানার এসআই রাসেল প্রত্যাহার
- আপডেট টাইম : ০১:৫৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ২০০ ০০০.০০.বার দেখেছেন

ফল বিক্রেতার মোবাইল ফোন চুরির অভিযোগে হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক এসআই রাসেল মিয়াকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।গত শনিবার ৮ আগস্ট রাতে আজমিরীগঞ্জ মধ্যবাজারে থানা সংলগ্ন এক ফলের দোকান থেকে মোবাইল নেওয়ার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার তাকে আজমিরীগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকবর হোসেন।
এসআই রাসেল এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন। রাজধানী ঢাকার সাভার থানা থেকে অস্ত্র উদ্ধার অভিযানের ব্যাখ্যা দিতে না পেরে তাকে প্রত্যাহার করা হয়েছিল।একাধিকবার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে নিয়ে হবিগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তারাও ত্যক্ত-বিরক্ত বলে জানা গেছে। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ
(ওসি) আকবর হোসেন বলেন, অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত চলছে। তদন্তে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




















