মঠবাড়ীয়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও পোনা অবমুক্ত
- আপডেট টাইম : ০৬:২৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ৪৩ ০০০.০০.বার দেখেছেন

পিরোজপুরের মঠবাড়ীয়ায় “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ পালিত হয়েছে।
আজ ১৬ আগস্ট, ২০২৬ (রবিবার) বিকাল ৩:০০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এক বর্ণাঢ্য সড়ক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন দুলাল।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতাউর রাব্বি
উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক
সাবেক পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এ কে এম হুমায়ুন কবির
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান
স্থানীয় মৎস্যজীবী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ




















