কালিয়াকৈরে উৎসবমুখর পরিবেশে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৪:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ২৬ ০০০.০০.বার দেখেছেন

বর্ণাঢ্য আয়োজন, বাদ্যযন্ত্রের তালে তালে উৎসবের আমেজ আর মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরবময় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১সেপ্টেম্বর) জাঁকজমকপূর্ণ কর্মসূচি পালন করেছে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
সকালে সূর্যোদয়ের সাথে সাথে কালিয়াকৈর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন।
সকাল ১০টায় কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে আসা প্রায় অর্ধ লক্ষাধিক নেতাকর্মী রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। ‘বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক’ স্লোগানে পুরো কালিয়াকৈর প্রকম্পিত হয়ে ওঠে।
র্যালি শেষে কালিয়াকৈর বাসটার্মিনালে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোঃ মজিবুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক, কালিয়াকৈরের কৃতি সন্তান জনাব হুমায়ুন কবির খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপি’র সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, দেওয়ান জসিম উদ্দিন এবং পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন সহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোঃ মজিবুর রহমান বলেন, কালিয়াকৈরের মাটি বিএনপি’র ঘাঁটি। আগামীতে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনাকে বুকে ধারণ করে এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
এ সময় বক্তারা বিএনপি’র ৪৮ বছরের সংগ্রাম, গৌরব ও সাফল্যের ইতিহাস তুলে ধরেন।
















