Dhaka ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪

আন্তর্জাতিক রিপোর্ট
  • আপডেট টাইম : ১২:৫৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ৪৭ ০০০.০০.বার দেখেছেন

দাম্মামের বাদশা ফাহদ বিমানবন্দর। ছবি: সংগৃহীত
সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি বিমানবন্দর ও তেল স্থাপনায় পৃথক হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।

বুধবার এসব হামলার ঘটনা ঘটে।

সৌদি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির শায়বা তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি প্রক্রিয়াকরণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করা হয়। ড্রোনটি প্রতিহত করা হলেও এর ধ্বংসাবশেষ পড়ে দুজন নিহত হন। আহত হন আরো দুজন।

বৃহস্পতিবার ভোরে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নিহত দুজনের একজন ফিলিপাইনের নাগরিক, অন্যজন নেপালের নাগরিক। তেলক্ষেত্রটির বাইরে সেখানে কাজ করা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় তেল উৎপাদন বা স্থাপনাটির কার্যক্রম ব্যাহত হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এ ঘটনায় আহত দুজনের একজন পাকিস্তানি, অন্যজন ভারতীয় নাগরিক।

অন্যদিকে, বুধবার দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ভোরে এ তথ্য জানানো হয়।

এদিকে সৌদি আরবের পূর্বাঞ্চলে আরো কয়েকটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠায় নিয়োজিত জোট। বৃহস্পতিবার ভোরে জোটটি জানায়, পূর্বাঞ্চলের আকাশে চারটি ড্রোন গুলি করে নামানো হয়েছে।

এর আগে বুধবার জোটটি জানিয়েছিল, সৌদি আরবের দিকে ছোড়া সাতটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এর মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মসজিদ অবস্থিত মদিনা অঞ্চলের দিকে ছোড়া ড্রোনও ছিল।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সৌদি আরবের দিকে ছোড়া চারটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। পরের আরেকটি পোস্টে তিনি জানান, ড্রোনগুলো সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনা অঞ্চলে ভূপাতিত করা হয়।

পরে আল-মালিকি জানান, পূর্বাঞ্চলে আরো একটি ড্রোন প্রতিহত করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় জোটটি আরো জানায়, হুথিদের ছোড়া ষষ্ঠ ড্রোনটি সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছিল। সপ্তম ড্রোনটি ছোড়া হয়েছিল পূর্বাঞ্চল লক্ষ্য করে। জোটের দাবি, দুটি ড্রোনই প্রতিহত করা হয়েছে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media