Dhaka ০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে নাউছাস এর বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

সুমন গোপ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : ১২:১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ৬০ ০০০.০০.বার দেখেছেন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধ : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় পরিষদ চত্বরে নাউছাস এর উদ্যাগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রণীসম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এমএ হান্নান ।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে নাসিরনগর উপজেলা ছাত্রকল্যাণ সমিতি (নাউছাস)- ঢাকা এর উদ্যাগে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন জাতের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় এমপি এমএ হান্নান বলেন, ‘আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার-১ আসন নাসিরনগর উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। তিনি বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যায়ক্রমে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, সড়কের দুই পাশসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এড আলী আজম, নাসিরনগর উপজেলা ছাত্রকল্যাণ সমিতি- ঢাক ভারপ্রাপ্ত সভাপতি আমির হামজা শাকিল, সাধারণ সম্পাদক আদনান সাদী, তনময় আহমেদ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media