অফরেশন ক্লিনহার্টের মতো অভিযানের কথা ভাবছে না সরকার , স্বরাষ্ট্রমন্ত্রী
শওকত হোসেন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
- আপডেট টাইম : ০১:১৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ৭২ ০০০.০০.বার দেখেছেন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০০২ সালের যৌথবাহিনীর অভিযান ‘অপারেশন ক্লিন হার্ট’-এর আদলে নতুন কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই। চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন্সে সিআইডির সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানান যে, দেশে এই মুহূর্তে অপারেশন ক্লিন হার্টের মতো কোনো কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেই। তিনি আরও উল্লেখ করেন যে, অপরাধ দমনে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অপরাধের আধুনিক ও সাইবার রূপ মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সরকার জোর দিচ্ছে।
জাতীয় নিউজ

















